Sylhet Today 24 PRINT

ইনকিলাব পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে শাজাহান খানের মামলা

সিলেটটুডে ডেস্ক |  ১৬ আগস্ট, ২০২০

সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের পরিবার নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীনসহ দুইজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এর আদালতে এ অভিযোগ দায়ের করেন শাজাহান খান।

অভিযুক্ত অপর আসামি হলেন কাদেরিয়া পাবলিকেশন্স অ্যান্ড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক আব্দুল কাদের।

এদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান। মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.