Sylhet Today 24 PRINT

সাহেদের অস্ত্র মামলার চার্জগঠনের শুনানি ২৭ আগস্ট

সিলেটটুডে ডেস্ক |  ১৯ আগস্ট, ২০২০

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে দায়ের হওয়া অস্ত্র মামলার চার্জশিট গঠন শুনানির জন্য আগামী ২৭ আগস্ট দিন ঠিক করেছেন আদালত।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মামলাটির চার্জশিট গ্রহণ করেন। এরপর মামলার চার্জগঠনের এ তারিখ নির্ধারণ করেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য জানান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে আদালতে চার্জশিট জমা দিয়েছে গোয়েন্দা পুলিশ। এরপর গত ১৩ আগস্ট ঢাকার চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে বদলির এই আদেশ দেন।

এর আগে গত ২৬ জুলাই রিজেন্ট হাসপাতালে করোনা পরীক্ষা ও চিকিৎসায় অনিয়ম-প্রতারণার বিভিন্ন অভিযোগের মামলায় হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে চার মামলায় ফের ২৮ দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন ঢাকার সিএমএম আদালত।

গত ৬ জুলাই রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। অভিযানের শেষে গত ৭ জুলাই হাসপাতালের উত্তরা ও মিরপুরের শাখা দুটি সিলগালা করে সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন র‌্যাব।

বুধবার (১৫ জুলাই) ভোরে অবৈধ অস্ত্রসহ সাহেদকে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে আটক করে র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.