Sylhet Today 24 PRINT

সিরাজুল ইসলাম মেডিকেলে র‍্যাবের অভিযান

সিলেটটুডে ডেস্ক |  ২৫ আগস্ট, ২০২০

রাজধানীর মালিবাগে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালাচ্ছে র‌্যাব।

মঙ্গলবার দুপুর ১২টায় এ অভিযান শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

র‌্যাব জানায়, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্টসহ নানা অনিয়মের অভিযোগে হাসপাতালটিতে অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.