Sylhet Today 24 PRINT

\'বিষফোঁড়া\' নিষিদ্ধ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ আগস্ট, ২০২০

'বিষফোঁড়া’ নামে একটি উপন্যাস বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এটি কওমি মাদরাসায় শিশুদের ধর্ষণের ঘটনাকে বিষয়বস্তু করে লেখা।

গত ২৪ আগস্ট বইটি নিষিদ্ধ করে গেজেট প্রকাশ করে সরকার। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, সরকারের কাছে এ মর্মে প্রতীয়মান হয় যে, সাইফুল বাতেন টিটো রচিত ও নারায়ণগঞ্জের আড়াইহাজারের জংশন জলাকান্দি থেকে প্রকাশিত শিশু ধর্ষণ উপাখ্যান ‘বিষফোড়াঁ’ শীর্ষক উপন্যাসটির বিষয়বস্তু দেশের শান্তি-শৃঙ্খলা পরিপন্থী। ইতোমধ্যে উপন্যাসটি জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে বইটি নিষিদ্ধ ঘোষণা করা হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.