Sylhet Today 24 PRINT

শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে রাতে ফেরি চলাচল বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ আগস্ট, ২০২০

নদীতে তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে আজ শনিবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে।

শনিবার (২৯ আগস্ট) নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ঢাকা থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে এ নির্দেশনা দেন।

পদ্মা সেতু সূত্র জানিয়েছে, বন্যায় পানি বেড়ে যাওয়ায় পর পদ্মা সেতু এলাকায় নদীর ব্যাপক পরিবর্তন হয়েছে। নদীর দুটি চর ভেঙে গেছে। এখন যে চ্যানেল ধরে নৌযান চলছে সেখানে প্রচণ্ড স্রোত। এ রকম অবস্থায় রাতে ফেরি চলাচল করলে পদ্মা সেতুর খুঁটির সঙ্গে ধাক্কা লাগতে পারে। সেজন্য রাতে ফেরি বন্ধ করেছে বিআইডব্লিটিএ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.