Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে কাভার্ডভ্যানের চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটটুডে ডেস্ক |  ৩০ আগস্ট, ২০২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারগামী কাভার্ডভ্যানের চাপায় দুই ভাইসহ তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া উপজেলার লক্ষ্যারচর জিদ্দাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হারবাং ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের অলিপুর গ্রামের মোহাম্মদ বশিরের ছেলে আমজাদ হোসেন রিফাত (২২), একই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বাজার পাড়ার আব্দুল হাকিমের দুই ছেলে তারেকুল ইসলাম নিলয় (২৩) ও তানজিলুর রহমানও (১৯)।

বিজ্ঞাপন

স্থানীয়, নিহত নিলয় ও রিফাত চট্টগ্রামে একই কলেজে অধ্যয়নরত ছিল। আর তানজিলুর রহমান কক্সবাজার সরকারি কলেজের ছাত্র। মর্মান্তিক এই দুর্ঘটনায় দুই পরিবারসহ আলীপুর ও বাজারপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনিছুর রহমান জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.