Sylhet Today 24 PRINT

ভিয়েতনাম ও কাতার ফেরত ৮৩ বাংলাদেশিকে গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০২০

ভিয়েতনাম ও কাতার ফেরত ৮৩ বাংলাদেশিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এই ৮৩ জন বিভিন্ন সময় বিদেশ থেকে বাংলাদেশে ফেরার পর তাদের উত্তরাস্থ কোয়ারেন্টিনে পাঠানো হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তারের তথ্য জানান তুরাগ থানার ওসি নুরুল মোত্তাকীন।

তিনি জানান, আজ মঙ্গলবার দুপুরের মধ্যে তাদের আদালতে সোপর্দ করা হবে।

উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল জানান, গ্রেপ্তার ৮৩ জনের মধ্যে রয়েছে দুজন কাতার থেকে ফেরত বাকিরা সবাই ভিয়েতনাম ফেরত। তারা সেখানে কোনো অপরাধে জড়ানোয় জেলখানায় ছিলেন। সেখান থেকে পরে তাদের বাংলাদেশে পাঠানো হয়। তবে তারা ঠিক কী ধরনের অপরাধ করেছেন তা এখনো আমরা জানতে পারিনি। তাই সন্দেহজনক হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.