Sylhet Today 24 PRINT

প্রবাসী কল্যাণ ব্যাংক শক্তিশালী করণ বিষয়ে সভা

জৈন্তাপুর প্রতিনিধি |  ০১ সেপ্টেম্বর, ২০২০

মঙ্গলবার দুপুরে প্রবাসী মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি'র সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ব্যাংক শক্তিশালী করণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও অতিরিক্ত সচিব মোঃ শহীদুল আলম (এনডিসি), আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জাকিয়া সুলতানা ও যুগ্মসচিব কামরুন নাহার সিদ্দীকা,প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান বেগম শামছুন্নাহার ও প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবীন প্রমুখ।

সভায় প্রবাসী কল্যাণ ব্যাংক শক্তিশালী করণ এবং অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.