Sylhet Today 24 PRINT

ইউএনও ওয়াহিদা হত্যাচেষ্টা : দুই সন্দেহভাজন আটক

সিলেটটুডে ডেস্ক |  ০৪ সেপ্টেম্বর, ২০২০

ছবি- ইন্টারনেট

দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর উপর হামলার অভিযোগে সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতভর অভিযান চালিয়ে পুলিশ ও র‍্যাব  আসাদুল হক ও জাহাঙ্গীরকে আটক করে।

এর আগে বুধবার দিবাগত রাত তিনটার দিকে ঘোড়াঘাট উপজেলা পরিষদ কমপ্লেক্সে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক জখম করে ওয়াহিদাকে। এসময় তাঁর বাবা ওমর আলী এগিয়ে এলে, তাকেও জখম করে দুর্বৃত্তরা। এরপর তাদের মৃত ভেবে পালিয়ে যায় হামলাকারীরা।       

আশংকাজনক অবস্থায় ওয়াহিদা খানমকে ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। ওমর আলীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ওয়াহিদা খানমের  ভাই শেখ ফরিদ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা করেছেন।

এদিকে বৃহস্পতিবার রাতে ওয়াহিদা খানমের অস্ত্রোপচার হয়েছে। এরপর চিকিৎসকরা জানান, তার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তবে তিনি আশংকামুক্ত নন।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.