Sylhet Today 24 PRINT

নারীসহ ১০১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক |  ০৫ সেপ্টেম্বর, ২০২০

নারীসহ ১০১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বিমানবন্দরে সকল আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৪টার পর একে একে প্লাস্টিকের বস্তার ভিতরে কিছু ব্যবহারিক জিনিসপত্র নিয়ে বের হতে থাকেন তারা। প্রতিটি বস্তার গায়ে কর্মীর নাম ও ট্রাভেল পাশ নাম্বার লেখা ছিলো। ফেরত আসা বেশিরভাগ বয়সেই তরুণ বলে জানা যায় ব্র্যাকের অভিবাসন কর্মীদের কাছ থেকে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আমেরিকার একটি বিশেষ বিমানে দেশে ফেরত পাঠানো হয় তাদের।

ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান জানান, আমরা কথা বলে জেনেছি এই কর্মীরা একেকজন ২৫ থেকে ৩০ লাখ টাকা খরচ করে বিভিন্ন দেশ হয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। কিন্তু সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির হাতে গ্রেপ্তার হন তারা। এরপর বিভিন্ন মেয়াদে ডির্পোটেশন ক্যাম্পে থাকার পর আজ একটি বিশেষ বিমানে ফেরত পাঠানো হয়। এর আগেও বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র থেকে এভাবে কর্মীরা ফেরত এসেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.