Sylhet Today 24 PRINT

খুলনার করোনা আক্রান্ত সাংসদকে ঢাকায় নেয়া হলো

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুকে (৫২) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

খুলনার খালিশপুরের বানৌজা তিতুমীর থেকে হেলিকপ্টারে করে সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের বিশেষ সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

আক্তারুজ্জামান বাবুর ব্যক্তিগত সহকারী মো. তসলিম হুসাইন তাজ এ তথ্য নিশ্চিত করেন।

পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তিনি খুলনা মহানগরীর টুটপাড়া ফরিদ মোল্লা মোড় এলাকার নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.