সিলেটটুডে ডেস্ক | ০৭ সেপ্টেম্বর, ২০২০
জাতীয় পরিচয়পত্র জালিয়াতি চক্রের তিন সদস্যকে কুষ্টিয়ায় আটক করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের গভীররাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তাদের যোগসাজশে, স্থানীয় রাজনৈতিক নেতাদের সহায়তায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে, প্রভাবশালী চক্র একটি পরিবারের শত কোটি টাকার সম্পত্তি লুটের চালায়।
বিজ্ঞাপন
কুষ্টিয়ার পুলিশ সুপার তানভীর আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি টিভি চ্যানালে নির্বাচন কমিশনের সার্ভার থেকে জাতীয় পরিচয়পত্র বের করে প্রতারণার বিষয়টি উঠে আসে। অনুসন্ধানী প্রতিবেদন দেখার পর ভুক্তভোগীকে অভিযোগ দিতে পরামর্শ দেয়া হয়। এরপরই প্রতারক চক্রটিকে ধরতে অভিযানে নামে মডেল থানা পুলিশ।