Sylhet Today 24 PRINT

সিলেটে বৃষ্টি হতে পারে আরও তিনদিন

সিলেটটুডে ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০২০

ফাইল ছবি

আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী তিনদিনে সিলেটসহ দেশের বিভিন্নস্থানে বৃষ্টিপাতে প্রবণতা বাড়তে পারে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে এক পূর্বাভাবে একথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ভারতের অন্ধ্র উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি ঘনীভূত হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় বিরাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.