Sylhet Today 24 PRINT

সিম নিবন্ধনে আঙ্গুলের ছাপ ব্যবহারের উদ্বোধন করলেন জয়

সিলেটটুডে ডেস্ক |  ২১ অক্টোবর, ২০১৫

সিম নিবন্ধনে আঙ্গুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতির ব্যবহার পরীক্ষামূলকভাবে সিম নিবন্ধনের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার পর সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে নিজেই আঙ্গুলের ছাপ দিয়ে এ পদ্ধতির উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয়।

এ সময় তিনি বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন চালুর ক্ষেত্রে বাংলাদেশ দ্বিতীয়।

এ সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ও সচিব ফাইজুর রহমান।

আগামী ১ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে গ্রাহকরা কাস্টমার কেয়ার থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করতে পারবেন। আর ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে চূড়ান্তভাবে নিবন্ধন প্রক্রিয়া শুরু করবেন অপারেটররা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.