Sylhet Today 24 PRINT

বিসিএস ছাড়া সরকারি সব চাকরিতে বয়সে ছাড়

সিলেটটুডে ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০২০

সরকারি চাকরিতে (বিসিএস ছাড়া) প্রবেশকালে নিয়োগ বিজ্ঞপ্তিতে চাকরি প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে দিয়েছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব দীপংকর বিশ্বাস স্বাক্ষরিত এক আদেশে ২৫ মার্চ ২০২০ কে ৩০ বছর ধরে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, ২৫ মার্চের আগে নিয়োগের ছাড়পত্র গ্রহণসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা সত্ত্বেও কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সে সব দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে ২৫ মার্চ তারিখের প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগকে অনুরোধ জানানো হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.