Sylhet Today 24 PRINT

বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির প্রস্তাব তুরস্কের

সিলেটটুডে ডেস্ক |  ২১ সেপ্টেম্বর, ২০২০

বাংলাদেশের সঙ্কট নিরসনে পেঁয়াজ পাঠাতে চায় তুরস্ক। তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকির মাধ্যমে এ প্রস্তাবনা বাণিজ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

জানা গেছে, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তুরস্ক থেকে পেঁয়াজ কিনে ঢাকায় আনতে পরিবহন খরচসহ প্রতি কেজি পেঁয়াজের দাম ২০ থেকে ২৫ টাকা পড়বে।

বিজ্ঞাপন

সম্প্রতি তুরস্ক সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, তুরস্ক সফরকালে পেঁয়াজের সমস্যার কথা জেনে বাণিজ্যমন্ত্রীকে ফোন করি, তার সম্মতিতে বাংলাদেশ মিশনকে দায়িত্ব দেই স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করতে। সরকারিভাবে দুই দেশের মধ্যে না হলেও বেসরকারিভাবে আলোচনা এগিয়েছে৷   

তুরস্কের ব্যবসায়ীদের পেঁয়াজ রপ্তানির আগ্রহের কথা বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। অবশ্য বাংলাদেশের পক্ষ থেকে বেসরকারিভাবে তুরস্ক থেকে পেঁয়াজ আমদানির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.