Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে কিশোরী ‘ধর্ষণ’ মামলার মূল আসামি গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০২০

চট্টগ্রামের ডবলমুরিংয়ে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি চান্দুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে পতেঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চান্দু, ডবলমুরিং থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।

কয়েকদিন আগে ফেনী থেকে আগ্রাবাদে সিডিএ আবাসিক এলাকায় ফুফুর বাসায় বেড়াতে আসে ওই তরুণী। সেখান থেকে বেড়াতে যান ফুফাতো বোনের বান্ধবীর বাসায়। রোববার ওই তরুণীকে ধর্ষণ করে সোর্স চান্দু। এ ঘটনায় ভুক্তভোগীর মা ডবলমুরিং থানায় ধর্ষণ মামলা দায়ের পর পরই মেয়েটির ফুফাতো বোনের কথিত সেই বান্ধবী ও তার স্বামী এবং চান্দুর দেহরক্ষীকে গ্রেপ্তার করে পুলিশ।

বিজ্ঞাপন

ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, ‘২০ বছর বয়সী এক তরুণী ফেনী থেকে চট্টগ্রামের আগ্রাবাদে তার ফুফাতো বোনের বাসায় বেড়াতে আসেন। ফুফাতো বোনের এক বান্ধবী ওই তরুণীকে সুপারিওয়ালা পাড়ায় বাসায় বেড়াতে নিয়ে আসেন। পাশের বাসায় থাকেন চান্দু মিয়া।’
 
একপর্যায়ে ওই তরুণীকে বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন চান্দু মিয়া। রাতে বাসায় গিয়ে ওই তরুণী তার পরিবারকে সব ঘটনা খুলে বলেন। এরপর অসুস্থ অবস্থায় ওই তরুণীকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.