Sylhet Today 24 PRINT

করোনাকে জয় করলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০২০

করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সেরে উঠলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

দ্বিতীয় ও তৃতীয় দফার পরীক্ষায় তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। প্রতিমন্ত্রী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৫ সেপ্টেম্বর আমার করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছিল। এরপর ২২ সেপ্টেম্বর আবার পরীক্ষা করালে রেজাল্ট নেগেটিভ আসে। এরপর আবার পরীক্ষা করিয়েছিলাম। আজ রেজাল্ট নেগেটিভ এসেছে।

গত ১৫ সেপ্টেম্বর করোনা পজিটিভ হওয়ায় সরকারি বাসভবনে হোম আইসোলেশনে ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ দিনাজপুর-২ থেকে টানা তিনবারের সংসদ সদস্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে তাকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.