Sylhet Today 24 PRINT

স্থলপথ খুলে দিতে ভারতকে অনুরোধ মোমেনের

সিলেটটুডে ডেস্ক |  ০১ অক্টোবর, ২০২০

করোনা মহামারীর কারণে বন্ধ থাকা বাংলাদেশের সঙ্গে ভারতের স্থলবন্দর খুলে দেয়ার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আবদুল মোমেন। তিনি বলেন, এতে দু’দেশের নাগরিকরা সড়কপথে সহজে যাতায়াত করতে পারবে।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলির সঙ্গে বিদায়ী সাক্ষাৎকারের সময় পররাষ্ট্রমন্ত্রী এ অনুরোধ করেন।

সাক্ষাৎকালে মুজিবনগরে ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় ২ কিলোমিটার স্বাধীনতা সড়ক উš§ুক্ত করার জন্য ভারতকে অনুরোধ জানান ড. আবদুল মোমেন। তিনি উল্লেখ করেন, স্বাধীনতা সড়ক উন্মুক্ত করা হলে ভারতের পর্যটকরা সহজে ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শন করতে পারবেন। এ সময় তিনি ভারতীয় ‘লাইন অব ক্রেডিটের’ আওতায় নির্মিতব্য বিভিন্ন প্রকল্প সময়মতো শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।

ড. মোমেন ষষ্ঠ জেসিসি এর মন্ত্রী পর্যায়ের সভা সফলভাবে শেষ হওয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করকে ধন্যবাদ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.