Sylhet Today 24 PRINT

রাসেলকে আরও ২০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ০১ অক্টোবর, ২০২০

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের কাছে গ্রীন লাইন পরিবহনের বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে ক্ষতিপূরণ হিসেবে আরও ২০ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

আগামী তিন মাসের মধ্যে রাসেলকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। এর আগে তাকে ১৩ লক্ষাধিক টাকা ক্ষতিপূরণ পান রাসেল সরকার।

২০১৮ সালের ৪ এপ্রিল মেয়র হানিফ ফ্লাইওভারের কাছে গ্রীন লাইন পরিবহনের একটি বাসের চাপায় আহত হন রাসেল। তার এক পায়ের হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়। বাক-বিতণ্ডার জেরে রাসেল সরকারের পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেন গ্রীন লাইন পরিবহনের চালক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.