Sylhet Today 24 PRINT

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩১ অক্টোবর পর্যন্ত

সিলেটটুডে ডেস্ক |  ০১ অক্টোবর, ২০২০

মহামারি করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আবারও বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিশ্বব্যাপী চলমান মহামারি করোনার কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, গতকাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, ‘এ মুহূর্তে স্কুল খোলার পরিস্থিতি নেই। ছুটি বাড়ছে, বাড়াতেই হবে। খুব শিগগির তারিখ জানিয়ে দেবো।’

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এর আগে, এই ছুটির মেয়াদ ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছিল। যা আজ আবারও বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.