Sylhet Today 24 PRINT

রোববার থেকে অনলাইনে একাদশের ক্লাস শুরু

সিলেটটুডে ডেস্ক |  ০১ অক্টোবর, ২০২০

নতুন ভর্তি হওয়া কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের আগামী রোববার (৪ অক্টোবর) থেকে অনলাইনে ক্লাস শুরু করার নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি।

২৯ সেপ্টেম্বর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, বর্তমানে কোভিড-১৯ এর কারণে আপাতত পাঠদান সম্ভব হচ্ছে না। তবে শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয় তার উদ্দেশ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি করা শিক্ষার্থীদের আগামী ৪ অক্টোবর থেকে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।

সারাদেশের সব কলেজের অধ্যক্ষদের এই ক্লাস চালানোর নির্দেশ দেওয়া হয়। শিক্ষার্থীদেরও ক্লাসে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.