Sylhet Today 24 PRINT

ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০৪ অক্টোবর, ২০২০

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় দুই জন রোহিঙ্গা নিহত হয়েছেন।

শনিবার রাতে ২/পশ্চিম নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে রোববার (৪ অক্টোবর) সকালে নিশ্চিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের মুখপাত্র ও অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসুদ্দোজা।

তিনি জানান, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.