Sylhet Today 24 PRINT

ধর্ষণের মিথ্যা মামলা করায় বাদীকে ৫ বছরের কারাদণ্ড

সিলেটটুৃডে ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০২০

ধর্ষণের মিথ্যা মামলা করায় জয়পুরহাটের বিষ্ণপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মামলার বাদী মুন্নুজান বিবিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ রুস্তম আলী এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি আসামি মারুফসহ ৪ জন যুবকের বিরুদ্ধে বাদীনীর কন্যা অষ্টম শ্রেণির ছাত্রী মাদ্রাসায় যাওয়ার সময় তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার মামলা করে। পরে আদালতে আইনজীবীদের পাল্টাপাল্টি যুক্তিতর্ক এবং বাদী ও স্বাক্ষীদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে এই মামলার আসামিদেরকে জব্দ করতেই এমন মিথ্যা মামলা করা হয়েছে।

ধর্ষণের এমন মিথ্যা মামলা করায় মুন্নুজানকে ৫ বছরের কারাদণ্ড ও একই সাথে মারুফ হোসেনসহ বাকি আসামিদের এ মামলা থেকে অব্যাহতির আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.