Sylhet Today 24 PRINT

ধর্ষণের অভিযোগে এবার পুলিশ সদস্য গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগে এবার খোদ এক পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) রাতে ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেল।

এর আগে একইদিন রাতেই ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামি আব্দুল কুদ্দুস নয়ন (৩৫) রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পুলিশ সদস্য মো. আব্দুল কুদ্দুস নয়নের। ফেসবুকের পরিচয়ের সূত্র ধরে নয়নের সঙ্গে প্রায়ই কথা হতো ওই নারীর। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নয়ন প্রায় সময়ই ওই নারীর বাসায় যাতায়াত করতেন।

গত ৬ অক্টোবর বিকেলে নয়ন আবারও ওই তরুণীর বাসায় যান। এ সময় বিয়ে সংক্রান্ত বিষয়ে আলোচনার কথা বলে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন পুলিশ সদস্য নয়ন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.