Sylhet Today 24 PRINT

নোয়াখালীর ঘটনায় আরও এক সন্দেহভাজন গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০২০

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ঘরে ঢুকে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় মাইনুদ্দিন সাহেদ (৫১) নামের আরও একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে একলাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) খবরের সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হতে পারে।

বিজ্ঞাপন

এ নিয়ে ঘটনার মূলহোতা দেলোয়ার ও মামলার প্রধান আসামি বাদলসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন নির্যাতন ও ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ স্থানীয় ইউপি মেম্বারসহ বাকি চারজনস রয়েছে। এদের মধ্যে সাতজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে এনে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে বুধবার বিকেলে কুমিল্লার দাউদকান্দির মারুফা নামক স্থান থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয় এই মামলার আসামি ও দেলোয়ার বাহিনীর অন্যতম সহযোগী আবুল কালাম। রাতেই বেগমগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তাকে বৃহস্পতিবার আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.