Sylhet Today 24 PRINT

ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করে আইন সংশোধন হচ্ছে: আইনমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০২০

ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করে সংশোধিত আইনের প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। ১২ অক্টোবর সোমবার এই প্রস্তাব উত্থাপিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আইনমন্ত্রী বলেন, ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করে সংশোধিত আইনের প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে আইন মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন।

এছাড়া এটি আগামী জাতীয় সংসদে আইন আকারে পাসের জন্য পেশ করা হতে পারে। অথবা এটি অধ্যাদেশ আকারে খুব শিগগিই জারি হতে পারে।

আমাদের দেশে ধর্ষণের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.