Sylhet Today 24 PRINT

মেডিকেলসহ ৯ শ্রেণির ভারতীয় ভিসা চালু

সিলেটটুডে ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০২০

পর্যটন ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা চালু করেছে ভারতীয় হাইকমিশন। শুক্রবার ইন্ডিয়ান ভিসার অনলাইন পোর্টালে এ তথ্য জানানো হয়।

ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কয়েকটি নির্দিষ্ট ক্যাটাগরিতে ভিসা পাওয়া যাবে। তবে দ্রুতই পর্যটকসহ অন্যান্য ক্যাটাগরিতেও ভিসা চালু করার কথাও জানিয়েছে হাইকমিশন। যে ভিসাগুলো চালু করা হয়েছে সেগুলো হলো- মেডিকেল, ব্যবসা, কর্মসংস্থান, এন্ট্রি, সাংবাদিক, কূটনৈতিক, সরকারি, জাতিসংঘ কর্মকর্তা ও জাতিসংঘ কূটনীতিক।

উল্লেখ্য, গত ১২ মার্চ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সব দেশের নাগরিকদের ভিসা স্থগিত করে ভারত। ফলে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে দেশটিতে প্রবেশের সুযোগ। করোনা প্রাদুর্ভাব কিছুটা কমে যাওয়ার ফলেই পুনরায় ভিসা চালু করলো দেশটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.