Sylhet Today 24 PRINT

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিনের পদত্যাগ

সিলেটটুডে ডেস্ক |  ১১ অক্টোবর, ২০২০

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন এডভোকেট মমতাজ উদ্দিন ফকির। ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে জানান মমতাজ উদ্দিন ফকির। তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে সলিসিটর কার্যালয়ে পাঠানো হয়েছে।

মমতাজ উদ্দিন ফকির ২০১০ সালের ১ জুলাই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পান।

বিজ্ঞাপন

এর আগে ২০০১-২০০২ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন তিনি। তারও আগে ১৯৯৪-১৯৯৫ সালে তিনি সমিতির সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৮৮ সালের আগস্টে হাই কোর্টের ও ২০০১ সালের ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগের আইনজীবী হন। ১৯৮৬ সালে তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮৭ সালে এরশাদ বিরোধী আন্দোলনে আইনজীবী নেতাদের সঙ্গে কারাবরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.