Sylhet Today 24 PRINT

দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

সিলেটটুডে ডেস্ক |  ১১ অক্টোবর, ২০২০

দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেছেন। তারা দুজনেই নিজ নিজ পদত্যাগপত্র আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে জমা দিয়েছেন।

এর মধ্যে নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন মো. মোমতাজ উদ্দিন ফকির। রোববার সকালে তিনি জানান, 'একান্ত ব্যক্তিগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত। এর বাইরে কিছু হয়নি।'

এদিকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে মুরাদ রেজাও পদত্যাগ করেছেন বলে জানা গেছে। তিনিও তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন।

এর আগে, গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিনকে দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.