Sylhet Today 24 PRINT

হ্যান্ড স্যানিটাইজারে মিথানল, এসিআইকে কোটি টাকা জরিমানা

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০২০

স্যাভলনের নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও মজুতের দায়ে এ পণ্যের প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি এসিআই লিমিটেডকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাতে প্রতিষ্ঠানটির মিরপুরের ডিপোতে অভিযান চালিয়ে এই জরিমানা করে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে চলা এই অভিযানে ওই ডিপোতে থাকা ২০ হাজার হ্যান্ড স্যানিটাইজার ধ্বংস করা হয়েছে। এছাড়া বাকি যা আছে, তা ৪৮ ঘণ্টার মধ্যে বাজার থেকে প্রত্যাহার করতে নির্দেশ দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারোয়ার আলম বলেন, অভিযানে স্যাভলন ইন্সট্যান্ট হ্যান্ড স্যানিটাইজারের ২৫ মিলিগ্রামের টিউবের ৩টি ব্যাচের পণ্যে মিথানল পাওয়া যায়। নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার বাজারজাত ও মজুতের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। কোম্পানিটির তৈরি এসব হ্যান্ড স্যানিটাইজার পরীক্ষা-নিরীক্ষার করে দেখা হবে।

প্রসঙ্গত, স্যাভলনের এই পণ্যটি তৈরি হয়েছে গাজীপুরের কোনাবাড়িতে এসিআইয়ের নিজস্ব কারখানায়। এর আগে গত ৪ অক্টোবর গাজীপুরে এসিআইয়ের একটি ডিপোতে অভিযান চালিয়েও স্যাভলন হ্যান্ড স্যানিটাইজারে মিথানল পেয়েছিল র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.