Sylhet Today 24 PRINT

নারায়ণগঞ্জে দুই ‘নাতনীকে’ ডেকে নিয়ে ধর্ষণ, ‘নানা’ আটক

সিলেটটুডে ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় তৈরি পোশাক কারখানার দুই শ্রমিককে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

‘সোমবার রাত সাড়ে ১২টায় কান্দাপাড়া এলাকা থেকে আসামিকে আটক করা হয়েছে’ বলে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জানিয়েছেন  সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ভুক্তভোগী দুই বোন মৌচাক এলাকার একটি পোশাক কারখানায় কাজ করে। তাদের একজনের বয়স ১৫ বছর এবং অন্য জনের ১১ বছর। গত ৫ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে তারা কাজ শেষে বাসায় ফিরছিল। সে সময় আসামি তাদের নাতনী বলে সম্বোধন করে ডেকে নিয়ে গিয়ে একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করে।’

‘এদিকে ঘটনাটি গোপন রাখতে হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি নানা ধরনের ভয়ভীতি দেখায়। গতকাল ভুক্তভোগী দুই বোনের অভিভাবকরা অভিযোগ করলে আসামিকে আটক করা হয়। আসামি কান্দাপাড়ায় একটি বাড়ির তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন। দুই বোন এখনো পুলিশ হেফাজতে রয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.