Sylhet Today 24 PRINT

ফের সোনার দাম বাড়ল

সিলেটটুডে ডেস্ক |  ১৪ অক্টোবর, ২০২০

ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফ‌লে দে‌শের বাজা‌রে ভা‌লো মা‌নের স্ব‌র্ণের ভ‌রির দাম বে‌ড়ে ৭৬ হাজার ৩৪১ টাকায় দাঁড়ি‌য়ে‌ছে।

বুধবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন ডলারের নিম্নমুখী ভাব, তেলের দরপতন ও নানাবিধ জটিল অর্থনৈতিক সমীকরণের মাঝেও চলতি বছরে মোট ৪ দফায় স্বর্ণের মূল্য কমানো হলেও বর্তমানে আন্তর্জাতিক ও দেশীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুস সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৫ অক্টোবর থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ ক‌রে‌ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.