Sylhet Today 24 PRINT

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে স্টিফেন বিগান

সিলেটটুডে ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০২০

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের উপ পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগানের। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে বৈঠকটি শুরু হয়।

এরপর গণভবনে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের উপ পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান।

দুপুরে কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শন করার কথা রয়েছে তার। পরে গুলশানে দি ওয়েস্টিন ঢাকা হোটেলে সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি।

এর আগে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা নিবেদন করেন মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী। এসময় শ্রদ্ধা জানানোর পাশাপাশি পরিদর্শন বইতে স্বাক্ষরও করেন বিগান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.