Sylhet Today 24 PRINT

শাহ আমানতে ১৬০ পিস স্বর্ণের বারসহ আটক ১

সিলেটটুডে ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০২০

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬০ পিস স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ এবং এনএসআইয়ের সদস্যরা স্বর্ণের বারসহ তাকে আটক করেন।

চট্টগ্রাম  বিমানবন্দরের কাস্টমসের উপ-কমিশনার  রোখশানা খাতুন জানান, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটের ৩৩-এ নম্বর সিট থেকে দুইটা, ২৯- ই থেকে দুইটি  আর ১৪- ই থেকে মোট  আটটি পোটলা বা মোড়ক উদ্ধার করা হয়। এই আটটি মোড়ক বা পোটলা থেকে  ১৬০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর ওজন ১৮ কেজি ৭০০ গ্রাম।যার বাজার মূল্য ১১ কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমসের সহকারী কমিশনার এম মোরসালিন। তিনি বলেন সাম্প্রতিক  সময়ে চট্টগ্রাম শাহ  আমানত বিমানবন্দরে আটক   করা  সবচেয়ে বড় চালান এটি।

এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর শরীর তল্লাশি করে ৮২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ২৪ ক্যারেটের ৯ কেজি ৫৯ গ্রাম ওজনের এসব স্বর্ণের দাম ছিল প্রায় ৫ কোটি ৭৪ লাখ টাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে মোহাম্মদ এনামুল হক নামের ওই যাত্রী চট্টগ্রাম আসেন।

বৈশ্বিক মহামারী করোনার অচলাবস্থা কেটে ওঠার পর এটিই ছিল শাহ আমানতে স্বর্ণের বড় চালান উদ্ধারের ঘটনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.