Sylhet Today 24 PRINT

বান্দরবানে সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ১৬ অক্টোবর, ২০২০

বান্দরবানের রোয়াংছড়িতে সাউ প্রু মারমা নামে সাবেক ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত সাউ প্রু মারমা রোয়াংছড়ি সদর ইউনিয়নের নতুনপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য ছিলেন।

জানা যায়, রাত নয়টার দিকে নতুনপাড়া সড়ক দিয়ে যাচ্ছিলেন সাউ প্রু মারমা। এ সময় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

বিজ্ঞাপন

কে বা কারা তাকে গুলি করেছে এখন পর্যন্ত তা কেউ ধারণা করতে পারেনি। তবে অনেকে বলেছেন আধিপত্য বিস্তারের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

রোয়াংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল কবির বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এখনও সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.