Sylhet Today 24 PRINT

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০২০

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গৌরীপুর পৌর শহরের কালীপুরে তার বাসা।

শনিবার (১৭ অক্টোবর) সাড়ে ১০টার দিকে গৌরীপুর মধ্যবাজার এলাকায় তার অফিসের সামনে দুর্বৃত্তরা তাকে কোপানোর পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান শুভ তার চেম্বারেই বসে ছিলেন। বাসায় ফেরার উদ্দেশ্যে রাত সাড়ে ১০টার দিকে বাইরে বের হলে অজ্ঞাতরা কুপিয়ে ফেলে রেখে যায়।

এদিকে হামলাকারীরা এসময় শুভ্রসহ আরও দুজনকে কুপিয়ে জখম করে। গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় গৌরীপুর পৌর শহর জুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.