Sylhet Today 24 PRINT

সুলতানা লায়লা পোল্যান্ডে নতুন রাষ্ট্রদূত

সিলেটটুডে ডেস্ক |  ২০ অক্টোবর, ২০২০

মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেনকে পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

১১তম ব্যাচের বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সুলতানা এর আগে দিল্লি ও ইয়াঙ্গুনে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। এছাড়া তিনি লস এঞ্জেলেসে কনসুলেট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.