Sylhet Today 24 PRINT

কারাগারে সাংবাদিক রুহুল আমিন গাজী

সিলেটটুডে ডেস্ক |  ২২ অক্টোবর, ২০২০

দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাজধানীর হাতিরঝিল থানায় করা রাষ্ট্রদ্রোহের মামলায় বুধবার তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন রুহুল আমিন গাজীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আদালতে তার জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী আবদুর রাজ্জাক। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে রুহুল আমিন গাজীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.