Sylhet Today 24 PRINT

সিটের নিচে মিলল ৫ কোটি টাকার সোনা

সিলেটটুডে ডেস্ক |  ২৩ অক্টোবর, ২০২০

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিটের নিচ থেকে প্রায় ৮ কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুক্রবার (২৩ অক্টোবর) তল্লাশি চালিয়ে এই সোনার বার উদ্ধার করা হয়।

জব্দকৃত সোনার বারের ওজন ৭.৮৮৮ কেজি এবং বাজারমূল্য আনুমানিক ৪ কোটি ৭৩ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন গোয়েন্দারা। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল ১০টা ২০ মিনিটে আবুধাবি থেকে আসা বিমানের বিজি ০২৮ ফ্লাইটে তল্লাশি চালানো হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ মুবিনুল কবীর বলেন, জব্দ স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি ফৌজদারি মামলার প্রস্ততি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.