Sylhet Today 24 PRINT

চারদিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে শুরু আমদানি-রপ্তানি

বেনাপোল প্রতিনিধি |  ২৭ অক্টোবর, ২০২০

ফাইল ছবি

সাপ্তাহিক ছুটি ও শারদীয় দুর্গাপূজার কারণে চার দিন বন্ধ থাকার পর বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি চালু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বেনাপোল বন্দরের উপ-পরিচালক ( ট্রাফিক) মামুন কবির তরফদার আমদানি-রপ্তানি চালুর বিষয়টি নিশ্চিত করেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, সাপ্তাহিক ছুটি ও দুর্গাপূজা উপলক্ষে চার দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিলো। আজ সকাল থেকে পুনরায় তা সচল হয়েছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক ( ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, সাপ্তাহিক ছুটি ও দুর্গাপূজা উপলক্ষে গত ২৩ অক্টোবর সকাল থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চার দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। আজ থেকে ফের আমদানি-রপ্তানি সচল হয়েছে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ব্যবসায়ীরা বন্দর থেকে পণ্য খালাস নিতে পেরেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.