Sylhet Today 24 PRINT

উত্তরাঞ্চলে রেল যোগাযোগ স্বাভাবিক

সিলেটটুডে ডেস্ক |  ২৭ অক্টোবর, ২০২০

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদালপুর স্টেশনে দুইটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের কারণে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সকল ধরনের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ১০ ঘণ্টা পর স্বাভাবিক অবস্থা ফিরেছে।

উদ্ধারকাজ ও লাইন মেরামত শেষে মঙ্গলবার বেলা ১২টার দিকে ট্রেন চলাচল শুরু হয় বলে জানান কোটচাঁদপুর স্টেশন মাস্টার গোলাম মোস্তফা।

এর আগে সোমবার দিবাগত রাত ২টায় সাফদালপুর স্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হলে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়।

গোলাম মোস্তফা জানান, পার্বতীপুর থেকে তেলবাহী ও যশোর নোয়াপাড়া থেকে মালবাহী ট্রেন দুইটি সিগনাল অমান্য করে একই লাইনে ঢুকে পড়ে। এতে বিপুল পরিমাণ ডিজেল তেল এলাকায় ছড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাতেই শুরু হয় উদ্ধার কাজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.