Sylhet Today 24 PRINT

দেশে মাত্র তিন কার্যদিবসে মাদক মামলার রায়

সিলেটটুডে ডেস্ক |  ২৭ অক্টোবর, ২০২০

দেশে প্রথমবারের মত মাত্র তিন কার্যদিবসে মাদক মামলার বিচার শেষে রায় ঘোষণা করেছেন আদালত। দেশের বিচার ব্যবস্থাপনায় এত দ্রুত রায় ঘোষণার ঘটনা এটিই প্রথম।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আদালত নং-৪) ড. মো. আতিকুস সামাদ এই রায় ঘোষণা করেন।

রায়ে মামলার একমাত্র আসামি মো. সম্রাটকে (২৬) গাঁজা রাখার অপরাধে ছয় মাস এবং ইয়াবা রাখার অপরাধে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।

এছাড়া আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.