Sylhet Today 24 PRINT

করোনামুক্ত হলেন আইজি প্রিজন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০২০

করোনামুক্ত হলেন কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুল হক মামুন।

বুধবার (২৮ অক্টোবর) করোনা টেস্টে নেগেটিভ আসায় তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বাসায় ফিরেছেন।

কারা অধিদপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কারা অধিদপ্তর জানায়, আইজি প্রিজন সম্পূর্ণ সুস্থ হয়ে দ্রুত কাজে যোগ দিতে সবার দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর আইজি প্রিজন হিসেবে দায়িত্ব গ্রহণের দুইদিন পরই করোনা আক্রান্ত হন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.