Sylhet Today 24 PRINT

ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস

সিলেটটুডে ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০২০

ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাউশি’র ওয়েবসাইটে এই সিলেবাস প্রকাশ করা হয়েছে।  http://www.dshe.gov.bd/ ওয়েবসাইটে গেলে এই সিলেবাস পাওয়া যাবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আঞ্চলিক উপ-পরিচালকদের মাধ্যমে সংক্ষিপ্ত এই সিলেবাস দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে।  আগামী ১ নভেম্বর থেকে পরবর্তী দুই মাসের (নভেম্বর ও ডিসেম্বর) মধ্যে ৩০ কার্যদিবসে সিলেবাস অনুযায়ী পাঠদান শেষ করবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ৩০ দিনের সংক্ষিপ্ত এই সিলেবাস তৈরি করেছে। এরপর তারা সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। পরে মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট অধিদফতরে পাঠানো হয় এই সিলেবাস।

শুধু শিক্ষার্থীদের শিখন যোগ্যতা অর্জনের জন্য এই সিলেবাস করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন মাউশি’র এক কর্মকর্তা।

তিনি বলেন, পরবর্তী ক্লাসের প্রয়োজনীয়তার ওপর নির্ভর করে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে। এই সিলেবাস অনুযায়ী পরীক্ষা বা মূল্যায়ন করে ফলাফল নির্ধারিত হবে না। শিক্ষকরা শিক্ষার্থীদের ঘাটতি পূরণ এবং কোথায় সমস্যা রয়েছে, তা চিহ্নিত করবে এই সিলেবাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.