Sylhet Today 24 PRINT

আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে নারীকে ধর্ষণ, গ্রেপ্তার এক

সিলেটটুডে ডেস্ক |  ০১ নভেম্বর, ২০২০

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে হাওরে নৌকার ভেতর এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে।

উপজেলার সুতাপাড়া এলাকার হাওরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত বোরহান উদ্দিনকে (২২) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

পুলিশ জানায়, শনিবার বিকেলে ইঞ্জিনচালিত নৌকায় করে নিয়ামতপুর ইউনিয়নের মনসন্তোষ এলাকার এক প্রবাসীর স্ত্রী (২৫) সুতারপাড়া ইউনিয়নের সাগুলি গ্রামে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। রৌহা পূর্বপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে বোরহান উদ্দিন সাগুলি যাওয়ার কথা বলে নৌকায় ওঠেন।

তখন নৌকায় আর কোনো যাত্রী ছিলেন না। নৌকা ছাড়ার কিছুক্ষণ পর মাঝির সহযোগিতায় নৌকার দরজা-জানালা বন্ধ করে হাওরে নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন বোরহান।

বিজ্ঞাপন

সন্ধ্যায় নারীকে স্থানীয় ফাজিলখালী বাজারে নামিয়ে দিয়ে পালানোর চেষ্টা করেন বোরহান। এ সময় এলাকাবাসী তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটকসহ ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে ওই নারী বাদী হয়ে রোববার বিকেলে বোরহানসহ নৌকার মাঝি স্বপন মিয়াকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

করিমগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন বলেন, ওই নারীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। পলাতক নৌকার মাঝি স্বপন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.