Sylhet Today 24 PRINT

সুস্থ হয়ে বাসায় ফিরলেন পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০২ নভেম্বর, ২০২০

পরিবারের সাথে পরিকল্পনামন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

সোমবার (২ নভেম্বর) দুপুরে রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) থেকে শাহবাগের মিন্টু রোডের বাসভবনে যান তিনি। আজ সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব জুয়েল আহমদ।

জানাযায়, গেল ১৩ অক্টোবর নভেল করোনাভাইরাসে আক্রান্ত হলে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর ২১ অক্টোবর করোনা থেকে মুক্ত হলেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। এরপর আজ সোমবার (২ নভেম্বর) দুপুরে তিনি বাসায় যান।

পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব জুয়েল আহমেদ বলেন, করোনামুক্ত হওয়ার পর মান্নান স্যারের ডায়াবেটিস সমস্যা থেকে যাওয়ায় হাসপাতালেই ছিলেন। তিনি আজ সুস্থ হয়ে ঢাকার বাসায় গিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.