Sylhet Today 24 PRINT

ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে, বরের কারাদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০২০

নোয়াখালীর হাতিয়ার তমরুদ্দি ইউনিয়নে ইউএনও’র নেতৃত্বে চলা অভিযান ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। এ সময় বরকে কারাদণ্ড ও কাজীকে অর্থদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে জোড়খালী গ্রামে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জোড়খালী গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ে একই এলাকার নিজাম উদ্দিনের (২২) সঙ্গে ঠিক করা হয়। পারিবারিকভাবে মঙ্গলবার বিয়ের সব আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বাল্যবিয়ে দিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেনের নেতৃত্বে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

এ সময় বর নিজাম উদ্দিনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বিয়ে পড়াতে আসা কাজী মো. আনোয়ার হোসেনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ ব্যাপারে ইমরান হোসেন বলেন, কাজীকে অর্থদণ্ডের পাশাপাশি অবৈধভাবে সহকারী কাজী নিয়োগ দেয়ার অপরাধে তার নিবন্ধন বাতিলের জন্য কর্তৃপক্ষ বরাবর লিখিত দেয়া হবে। দণ্ডপ্রাপ্ত বরকে কারাগারে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.