Sylhet Today 24 PRINT

২০২১ সালের মধ্যেই রিজার্ভ হবে ৫০ বিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক  |  ০৪ নভেম্বর, ২০২০

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের রিজার্ভের পরিমাণ দাঁড়াবে ৫০ বিলিয়ন ডলার। বুধবার (৪ নভেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভা শেষে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘এখন নভেম্বর মাস। এরপর ডিসেম্বর এবং পরবর্তী ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত এই ১৪ মাসের মধ্যে বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ৫০ বিলিয়ন ডলার হবে ইনশাআল্লাহ।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘গত ২৮ আগস্ট বৃহস্পতিবার দিনশেষে বাংলাদেশের রিজার্ভের পরিমাণ ছিল ৩৮ দশমিক ৯০ বিলিয়ন ডলার, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।’

অর্থমন্ত্রী জানান, রিজার্ভের এই অর্থ দেশের অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে কিনা বা বেসরকারি প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া হবে কিনা তা পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বাণিজ্যিকভাবে লাভবান হবো, এমন কাজেই এই অর্থ লাগানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.