Sylhet Today 24 PRINT

ক্রিসেন্ট হাসপাতালে ডাক্তার ছাড়াই অস্ত্রোপচার, ১০ লাখ টাকা জরিমানা

সিলেটটুডে ডেস্ক  |  ০৫ নভেম্বর, ২০২০

রাজধানীর উত্তরার ক্রিসেন্ট ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও ডাক্তার ছাড়া অস্ত্রোপচারের অভিযোগে আদালত এ জরিমানা করেন।

বুধবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৫ নম্বর সড়কের এই হাসপাতালে অভিযান শুরু করে র‌্যাব। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

পলাশ কুমার বসু সাংবাদিকদের বলেন, ‘বিভিন্ন অনিয়মের অভিযোগে উত্তরার ক্রিসেন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও ডাক্তার ছাড়া অস্ত্রোপচারের অভিযোগে ল্যাব ইনচার্জকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলমান রয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.